নাজিরপুরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি সভা
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৪:৪১ পিএম

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় পিরোজপুরের নাজিরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ (অ: দা:), উপজেলা অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।  

এসময় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, উপজেলার বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, "মোখা" মোকাবেলায় সার্বক্ষনিক যোগাযোগের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কন্টোলরুম খোলা হয়েছে। দুর্যোগকালী সময়ে যে কোন তথ্য প্রদানের জন্য ০১৩২১১৩৪০২৭- ০১৭১৩৯১২৩৯৯ এ নাম্বারে যোগাযোগ করতে হবে। 

বর্তমানে এ এলাকায় ঘূর্নিঝড়ের ২ নম্বর সংকেত রয়েছে। দুর্যোগের সংকেত বাড়লে প্রশাসনের পক্ষ থেকে মোকাবেলা করার প্রস্তুতি রয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পিরোজপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft