নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৩:১৮ পিএম আপডেট: ১২.০৫.২০২৩ ৩:২০ পিএম

নাটোরে স্বপ্না খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ মে) বেলা ১১টার দিকে শহরের চকরামপুর এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়

নিহত স্বপ্না খাতুন (১৯) নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে এবং শহরের চকরামপুর এলাকার রনি সোনারের স্ত্রী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, দুই বছর আগে নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে স্বপ্না খাতুনের সঙ্গে শহরের চকরামপুর এলাকার চাকরিজীবী রনি সোনারের বিয়ে হয়। 

বিয়ের পর থেকেই অর্থনৈতিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলে আসছিল। পরে শুক্রবার ভোর রাতে স্বপ্না তার ভাই সজিবকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। 

এরপর সকালে ঘরের সিলিংয়ে স্বপ্নার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। স্বপ্নার পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। 

তবে স্বপ্নার শ্বশুড়বাড়ির লোকজন এ অভিযোগ অস্বীকার করেছেন। মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft