সুদান থেকে আরও ২৩৯ বাংলাদেশি ফিরলেন
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ১২:০৮ পিএম

সুদান থেকে সৌদির জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার (১২ মে) সকাল ৯টায় তারা দেশে ফেরেন।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

জানা গেছে, দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রথমে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের সৌদির জেদ্দায় নিয়ে আসা হয়। এ নিয়ে পাঁচ দফায় মোট ৫৫৫ জন সুদান প্রবাসী বাংলাদেশি দেশে ফিরল।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। দেশটিতে অন্তত দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft