১১ দিন পরে ডেঙ্গুতে মৃত্যু ১
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৮:২১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ১১ দিন পরে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯ জন ও ঢাকার বাইরে চারজন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

ঢাকায় সর্বমোট রোগী ৭৭ জন এবং অন্যান্য বিভাগে ২০ জন চিকিৎধীন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। সর্বশেষ ২৯ এপ্রিল ১ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বছর দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft