শনিবার মহানগর আ. লীগের সমাবেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৫:৫৪ পিএম

আগামী শনিবার (১৩ মে) ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুর ১০ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ মে শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে সমাবেশে অংশ নেবেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft