প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৫:২১ পিএম

নাটোরে আখের ফলন বৃদ্ধিকল্পে আখচাষে আধুনিক প্রযুক্তি প্রয়োগ রোগ ও পোকাদমন বিষয়ক আখচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মে) সকালে নাটোর চিনিকলের দস্তানাবাদ ও ঝলমলিয়া সাবজোনের যৌথ আয়োজনে ঢালান হাইস্কুল হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নাটোর চিনিকলের এমডি মোহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়া।
প্রশিক্ষনে অংশ নেন জিএম কৃষি ফেরদৌসুল আলম.ডিজিএম( সম্প)আব্দুল কুদ্দুছ সুমন, ডিজিএম (ঋন) মমতাজ পারভিন। প্রশিক্ষণে প্রায় ৬০জন আখচাষী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল থেকে আখচাষী প্রশিক্ষন শুরু করে আজ ১০ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়। প্রশিক্ষণে চিনিকলের ৮টি সাবজোনের ৩ শতাধিক আখচাষীগন অংশ গ্রহণ করেন।