প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১:০১ পিএম

গোপালগঞ্জ কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান এর উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকাল ১১টায়, উপজেলা পরিষদ ভবনের সামনে মৎস্য দপ্তরের উদ্যোগে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ টি দরিদ্র জেলে পরিবারের মাঝে ৪০ টি ছাগল, ছাগলের খাদ্য ২০ বস্তা গমের ভুষি, ২০ টি ঘর সহ ভ্যাকসিন ও ক্রিমিনাশক ওষুধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মেহেদী হাসান , মৎস্য কর্মকর্তা মো, জিল্লুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন সিকদার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা প্রমুখ।