নির্বাচনী পরিস্থিতি দেখতে আসছে ইইউর বিশেষজ্ঞ দল
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১১:৪২ এএম

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক মিশন পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ব্যাপারে নির্বাচন কমিশন তাদের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছে। 

তবে সার্বিক নির্বাচনী পরিস্থিতি মূল্যায়নের জন্য আগামী জুলাই মাসে ঢাকায় স্বাধীন বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপীয় দেশগুলোর সংস্থাটি।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে ‘ইউরোপ ডে’ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকায় ইইউ ডেলিগেশনপ্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুয়ে, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন ও স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইগনাসিও সাইলস ফার্নান্দেজ পালাসিওস।

তারা বাংলাদেশ ও ইইউর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর, ইন্দো-প্যাসিফিক, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, শ্রম অধিকার, অভিবাসন ও মানুষে মানুষে যোগাযোগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা ইস্যুতে ইউরোপের বিভিন্ন দেশের অংশীদারিত্বের কথা তুলে ধরেন।

 এর আগে গত ১২ মার্চ বিএনপির একটি প্রতিনিধি দল এবং ২০ মার্চ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছিল। 

বিএনপির সঙ্গে কী আলোচনা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে চার্লস বলেন, আমরা শুধু বিএনপির সঙ্গে বসিনি; আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে বসেছি। বিএনপি প্রকাশ্যে যে কথাগুলো বলে, সেগুলো আমাদেরও বলেছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   ইইউ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft