আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন ‘নিষিদ্ধ’ সোহাগ
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৯:৪৪ পিএম

গত ১৪ এপ্রিল বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফিফা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এরপর বাফুফেতেও আজীবনের জন্য নিষিদ্ধ হন তিনি। 

আগে-পরে গণমাধ্যম তার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া মেলেনি। অবশেষে আগামীকাল (বুধবার ১০ মে) ফিফার সিদ্ধান্ত নিয়ে একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সোহাগ।

সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন সোহাগের আইনজীবী আজমালুল হোসেন। 

স্পোর্টস মিডিয়া ক্রীড়াঙ্গনের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে সোহাগ নিজেই সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র দেন। আইনজীবী আজমালুল হোসেনের প্যাডে সংবাদ সম্মেলনের ভেন্যু ও সময় উল্লেখ করা হয়েছে। অবশ্য সেই প্রেসমিটে সোহাগ নিজে উপস্থিত থাকবেন নাকি তার পক্ষে আইনজীবী আজমালুল সকল কিছু উপস্থাপন করবেন এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া হয়নি।

১৪ এপ্রিল ফিফার নিষেধাজ্ঞার পরের দিন এই গ্রুপেই সোহাগ তার আইনজীবীর বিবৃতি প্রদান করেছিলেন। ২১ দিন পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার কথা ছিল। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সোহাগ কিছু জানায়নি। তবে আগামীকালের সংবাদ সম্মেলনে এই সব বিষয় আলোচনা হতে পারে। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft