কোনও খেলোয়ারই খেলার চেয়ে বড় নয়, দাবি সুনীল শেট্টির
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৭:১৯ পিএম

এ বছর আইপিএল-এর বাকি ম্যাচগুলিতে এবং আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। চোট পেয়েছেন তিনি। অস্ত্রোপচার হবে বলে নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন লখনউ সুপার জায়ান্টস-এর অধিনায়ক।

এ বিষয় নিয়ে সম্প্রতি মন্তব্য করলেন তাঁর শ্বশুর, অভিনেতা সুনীল শেট্টি। সুনীল-কন্যা আথিয়াকে বিয়ে করেছেন রাহুল। সুনীল শুভেচ্ছা জানান রাহুলের অস্ত্রোপচারের জন্য। তাঁর মতে, রাহুলের অনুপস্থিতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্য খেলোয়াড়ের জন্য সুযোগের দরজা খুলে দেবে। মঙ্গলবার (৯ মে) অস্ত্রোপচার হবে রাহুলের। সকলকে তাঁর জন্য শুভেচ্ছা জানাতে অনুরোধ করেন সুনীল।

তাঁর কথায়, “ভারতীয় দলে অনেক দুর্দমনীয় ক্রিকেটার রয়েছেন। রাহুলের অনুপস্থিতি অন্য খেলোয়াড়দের সুযোগ দেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে। কোনও খেলোয়ারই খেলার চেয়ে বড় নয়।”

সুনীল আরও জানান, জামাইকে খেলতে দেখলে উত্তেজনা অনুভব করেন তিনি।

এই বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েন রাহুল-আথিয়া।

সুনীলের কথায়, “আমি একজন গর্বিত পিতা। আমার মেয়ে আথিয়া যেমন আমায় গর্বিত করেছে, তেমনই অহনও। খুব শান্ত, গোছানো ছেলে ও। এর চেয়ে ভাল ছেলে আমার হত না, আমি নিশ্চিত।”

সুনীলকে শেষ বার দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘হান্টার’-এ। এখন তিনি অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের সঙ্গে ‘হেরা ফেরি ৩’- এর শুটিংয়ে ব্যস্ত।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft