জাতীয় বিশ্ববিদ্যালয়: ভর্তি আবেদন পড়েছে ৫ লাখ ৮৩ হাজার
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৬:৪৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের বিভিন্ন কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন গতকাল (সোমবার ৮ মে) রাত ১২টায় শেষ হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিষয়ক স্কুল ডিন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগ মিলে মোট আবেদনকারীর সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৬১৫ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৯৪ হাজার ২৭২ জন, মানবিকে ৩ লাখ ৭৮ হাজার ৩৫ জন এবং ব্যবসায় ৯৬ হাজার ৪৮৭ জন আবেদন করেছেন।

গত ৫ এপ্রিল অনলাইনে এ আবেদন কার্যক্রম শুরু হয়। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুন শুরু হবে।

এবার মানবিক বিভাগে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৬ দশমিক ৫ থাকতে হবে এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ–৩ লাগবে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৭ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ–৩ থাকতে হবে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে মোট আসন সংখ্যা প্রায় ৪ লাখ ৩৪ হাজার। এদের মধ্যে প্রতিবছর প্রায় ৪ লাখ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft