যমুনা টিভির রিপোর্টারের মরদেহ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৪:১১ পিএম

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাড়ি থেকে কুদরত-ই খুদা হৃদয় নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার ছিলেন।

মঙ্গলবার (৯ মে) দুপুরে বাড়িটির ছাদের চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ। তিনি বলেন, লেক সার্কাস রোডের একটি বাড়ি থেকে যমুনা টিভির একজন রিপোর্টারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের এক বান্ধবীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft