কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন সাইফা
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১:২২ পিএম আপডেট: ০৯.০৫.২০২৩ ১:২৭ পিএম

কুমিল্লা  জেলা কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা দিয়েছেন দাউদকান্দির শিক্ষার্থী। 

মঙ্গলবার( ৯ মে) চলমান এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে অংশ গ্রহণ করেন-কিশোরী সাইফা আক্তার নামে হাজতি।

সে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের সিপন সরকারের মেয়ে।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া জানান, সাইফা আক্তার গত বছর নিয়মিত পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। গনিত বিষয়ে অকৃতকার্য হয়। 

এবছর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী সে জেলা কারাগারে বসে এক বিষয়ে(গনিত) পরীক্ষায় অংশ নিয়েছেন।

উল্লেখ, গত বছরের ৭ ডিসেম্বর তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামে মিনরা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে তার নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয়। সাইফা আক্তার ওই বৃদ্ধা হত্যা মামলার আসামি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft