জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৭:৩৩ পিএম

বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক (আরসি) গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (৮ মে) দুপুরের দিকে গুলশানে গোয়েন লুইসের বাসভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বিএনপি মহাসচিবসহ তিনজন প্রতিনিধিকে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে অংশ নিয়েছেন তারা।

এই বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft