বিশ্বকাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা কম: পিসিবি চেয়ারম্যান
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৭:২০ পিএম

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। 

ভারত আগেই জানিয়ে রেখেছে তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এমন ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান। 

এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না এলে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সম্ভাবনা কম। পাকিস্তান সরকার সীমান্তের ওপারে গিয়ে খেলার অনুমতি নাও দিতে পারে। আসলে ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft