ঘোড়াঘাটে এক যুবকের আত্মহত্যা
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৫:২৩ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে সাগর চন্দ্র বর্মন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তিনি উপজেলার চাঁদপাড়া গ্রামের শ্রী ফনি চন্দ্র বর্মনের ছেলে।

সোমবার ( ৮ এপ্রিল) দুপুরে ঘোড়াঘাট থানা পুলিশ তার পাশের বাড়ির গোয়াল ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত সাগর চন্দ্র বর্মন দীর্ঘদিন থেকে বুক ও পেটের জ্বালাপোড়া সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এমতাবস্থায় সোমবার সকাল থেকে বাড়ির লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। 

পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, মৃত যুবক দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। এ কারণে পরিবারের কোন সদস্যের অভিযোগ না থাকায় মৃতের সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft