মার্শাল আর্টে স্বর্ণ-রৌপ্য জিতলেন মার্ক জাকারবার্গ
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৫:০৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মার্শাল আর্টে একই সঙ্গে স্বর্ণ ও রৌপ্য জিতেছেন।

মার্শাল আর্টের জাপানি সংস্করণ ‘জু-জিতসু’ টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই বাজিমাত করলেন ৩৮ বছর বয়সী মার্কিন এই প্রযুক্তি ব্যবসায়ী।

জুজুৎসু এই খেলায় কোনোপ্রকার অস্ত্র ব্যবহার না করে বা ছোট অস্ত্র ব্যবহার করে অস্ত্রধারী বা ঢাল ব্যবহারকারীর বিপক্ষে লড়াই করতে হয়। টুর্নামেন্টে প্রথমবারেই অসাধারণ নৈপুণ্য দেখান জাকারবার্গ। এই দুই পদক জয়ের কথা নিজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে জানিয়েছেন জাকারবার্গ। স্মরণীয় সেই মুহূর্তের ছবির অ্যালবাম পোস্ট করেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গ লেখেন, আমার প্রথম জিউ জিতসু টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং গেরিলা জিউ জিতসু দলের হয়ে কিছু পদক জিতেছি। পোস্টে তিনি তার তিনজন প্রশিক্ষককেও ধন্যবাদ জানান।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft