মাদারীপুরে ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৩:৩৪ পিএম

মাদারীপুর সদর উপজেলার পুরাতন কোর্টের মোড় থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন-কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কালাইরচর গ্রামের মৃত মোস্তফা আলী হাওলাদারের ছেলে মোঃসেলিম হাওলাদার (৩৫) ও একই ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের মৃত সুলতান মুন্সীর ছেলে রসিদ মুন্সী (৪৮)।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর উপজেলার পুরাতন কোর্টের মোড় এলাকার জিরো পয়েন্ট থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। সদর থানার এসআই নিতাই চন্দ্র সাহা ও এসআই শেখ শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসআই নিতাই চন্দ্র সাহা বলেন, "আমরা গোপন সংবাদের ভিত্তিতে কোর্টের মোড় এলাকা থেকে দুই মাদক কারবারিকে ১৫০০ পিস ইয়াবাসহ আটক করতে পেরেছি।"

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে কোর্টের মোড় এলাকা থেকে আমরা একটি মোটরসাইকেল আটক করি। পরে তাদের ব্যাগ তল্লাশি করে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। এদের সাথে বড় কোন মাদক ব্যবসায়ীদের সম্পর্ক আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।"

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft