নড়াইলে গাছে গাছে কৃষ্ণচূড়া ফুলের মেলা
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৩:২১ পিএম

নড়াইলে গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে কৃষ্ণচূড়া ফুল নিজের সৌন্দর্য তুলে ধরছে। গাছের ডালপালা জুড়ে শুধুই ফুলের সমারোহ। এই ফুলের অপরুপ দৃশ্য যে কারও চোখে ও মনে এনে দিতে পারে শিল্পের দ্যোতনা।

নড়াইল, লোহাগড়া ও কালিয়ায় রাস্তার পাশে ও স্থানীয়দের বসত বাড়ির আঙ্গিণায় শোভা পাচ্ছে এসব রক্তলাল ফুল সমৃদ্ধ অসংখ্য কৃষ্ণচূড়া গাছ । এ যেন এক অপরুপ মনমুগ্ধকর ভালবাসার অনুভুতির ছোঁয়া। আর এসব কৃষ্ণচূড়া ফুলের নিজস্ব সৌন্দর্য উপভোগ করছেন ফুলপ্রিয় পথিক। প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়ার জৌলুস।

কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া।    

সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কৃষ্ণচূড়ার গাছে থোকায় থোকায় ফুল ফুঁটেছে। সবুজের বুকে শুধুই লালের রাজত্ব। দূর থেকে মনে হয় ময়ূর তার রাঙা পেখম মেলে ধরেছে প্রকৃতির মাঝে। লক্ষ্য করা গেছে, নড়াইলের আঞ্চলিক সড়কসহ বিভিন্ন বসতবাড়ির পাশে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ। কৃষ্ণচূড়া ফুলে ঠাসা গাছের ডালগুলো নিয়ে নুয়ে পড়েছে।

ঈদের ছুটিতে রাজিব হাসান, রবিউল ইসলাম, আজিজ হাসান, ক্যামেলিয়া মৌসুমী বলেন, ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে এসেছি। বহুদূর থেকে কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে। বন্ধুবান্ধব নিয়ে রাস্তায় কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে পেরে ভালো লাগছে। এই ফুল এত সুন্দর কাছ থেকে না দেখলে এর সৌন্দর্য উপভোগ করা সম্ভব হতোনা।

নড়াইলের  নার্সারীর মালিক স্বপন বলেন, তার নার্সারীতে প্রচুর পরিমানে কৃষ্ণচূরা গাছের চারা রয়েছে। তার ভান্ডারে ১০০-৪০০ টাকা দামের কৃষ্ণচূড়ার চারা গাছ রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সাপ্তাহিক হাটে নিজস্ব নার্সারীর ফলজ, বনজ ও ফুল গাছের চারা বিক্রি করছি, এই ফুল দেখতে অনেক সুন্দর।

নড়াইল জেলা বন বিভাগের কর্মকর্তা হাসান খান জানান, নড়াইলসহ সমগ্র জেলা জুড়ে কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে। এর সৌন্দর্য আসলেই অপরুপ। প্রতি বছর বর্ষা মৌসুমে এ ফুলের চারা রোপন করা হয়। জাত অনুসারে কৃষ্ণচূড়া ফুলের রংয়ের মধ্যেও কিছুটা ভিন্নতা থাকে। কোনও কোনও ফুলের রং অতি গাড়লাল ও হালকা লাল। আবার কিছু কিছু কৃষ্ণচুড়ার রং হলদে হয়ে থাকে। কৃষ্ণচূড়া ফুল ফোটার সময় থেকে থোকায় থোকায় গাছের ডালে পর্যায়ক্রমে ফুল ফুঁটতে থাকে। সৌন্দর্য বর্ধণে পরিবেশবান্ধব কৃষ্ণচূড়া গাছের পাশাপাশি অন্যান্য গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নড়াইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft