ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ২:২১ পিএম

ভারতের রাজস্থানে একটি বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

সোমবার (৮ মে) সকালে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি মিগ-২১ যুদ্ধবিমান এ দুর্ঘটনার কবলে পড়ে। 
তবে পাইলট বেঁচে আছেন। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধবিমানটি সুরাতগড় এয়ার ফোর্স স্টেশন থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই পাইলট প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছিলেন। এক পর্যায়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে একটি বাড়ির ওপর গিয়ে পড়ে। এতে স্থানীয় দুই নারী নিহত হন।

পুলিশ জানিয়েছে, রাজ্যটির হনুমানগড় জেলায় এটি বিধ্বস্ত হয়।

ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, আজ সকালে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় সুরাতগড়ের কাছে আইএএফের একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়। পাইলট সামান্য আহত হয়েছেন, তবে নিরাপদে বের হতে সক্ষম হন।

দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য একটি তদন্ত গঠন করা হয়েছে। 

সূত্র-খবর হিন্দুস্তান টাইমস ও পিটিআই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft