বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ১০:৩৯ এএম

আবহাওয়া অধিদফতর বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির বার্তা দিয়েছিল; তা এখনও বহাল আছে। সংস্থাটি জানায়, রোববার (৭ মে) দেশের বেশির ভাগ এলাকার বাড়তে পারে তাপমাত্রা। তবে বিকেলের দিকে বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে।

সংস্থাটি আরও জানায়, আগামী দু-এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে। ‘মোখা’ নামের এই ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলের ঝুঁকিতে থাকা মানুষ।

আবহাওয়া অধিদফতর বলছে, রোববার নাগাদ সৃষ্ট ঘূর্ণি বাতাস নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যা পরে ঘূর্ণিঝড় মোখায় রূপ নেবে কি না তা জানতে আরও সময় লাগবে। তবে এর প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।

এদিকে শনিবার (৬ মে) বিকেলে রাজধানীতে সামান্য বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ ৩৫ দশমিক সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft