বিছানায় দুই ছেলের মরদেহ, রশিতে ঝুলছেন মা
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৯:৩৬ পিএম আপডেট: ০৬.০৫.২০২৩ ৯:৩৮ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে দুই শিশু সন্তানসহ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-ওই গ্রামের মো. শাহেদের স্ত্রী মনিরা বেগম, তাদের ছেলে মুশফিক ও মাশরাফি।

দেউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহমিনা হক জানান, সন্ধ্যার দিকে শাহেদের স্ত্রীর ঝুলন্ত ও তাদের দুই ছেলের মরদেহ বিছানায় পাওয়া যায়। প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাদের তিনজনের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

চেয়ারম্যান জানান, একসঙ্গে দুই ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যা না-কি তাদের তৃতীয় কোনো ব্যক্তি হত্যা করেছে, এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। এদিকে ঘটনার পর থেকে মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক আছেন।

প্রতিবেশীরা জানায়, শাহেদ দেউলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) মো. ফজলুর ছেলে। স্বামীর আত্মগোপন ও স্ত্রী মনিরা বেগমের ঝুলন্ত মরদেহ মাটিতে লেগে থাকায় শাহেদকে সন্দেহ করছে স্থানীয়রা।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃদা বলেন, ’মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছেন। শাহেদকে খুঁজে পেলে এবং মরদেহের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft