শিক্ষামন্ত্রী দীপু মনির মা মারা গেছেন
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৩:২৩ পিএম

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৬ মে) বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

রহিমা ওয়াদুদ রাজধানীর লেকসার্কাস বালিকা বিদ্যালয় থেকে কয়েক বছর আগে অবসর নেন।

শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আগামীকাল (রবিবার ৭ মে) সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। তারপর মরহুমার দাফন করা হবে বলে জানিয়েছে মন্ত্রীর দপ্তর।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft