প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১:০৩ পিএম

এক বছর আগে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইল্স’ ছবিকে ঘিরে নানা বিতর্ক হয়। বছর ঘুরতে না ঘুরতেই এ বার ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক দেশ জুড়ে। প্রথম দিনে কত লাভ হল এই ছবির?
হাজারো বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে কেন্দ্র করে। এই ছবির মুক্তি স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এক সংগঠন। প্রায় ১০টি দৃশ্যে কাঁচি চালানোর পর মিলেছে মুক্তির ছাড়পত্র। এ ছাড়াও এই ছবির উত্তাপ পৌঁছেছে জাতীয় রাজনীতিতে। এক দিকে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই ছবিকে বিদ্বেষমূলক, প্রচারসর্বস্ব বলে দাগিয়েছেন। তাঁর অভিযোগ, এই ধরনের ছবি সঙ্ঘ পরিবারের মদতপুষ্ট।
অন্য দিকে, কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুদীপ্ত সেনের এই ছবির পক্ষ নিয়েছেন। তিনি পাল্টা তোপ দেগেছেন জাতীয় কংগ্রেসকে। ঠিক এক বছর আগে ‘দ্য কাশ্মীর ফাইল্স’ নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। এক দল ছবির পক্ষ নিয়েছেন, তো অন্য দল এই ছবির চুলচেরা বিশ্লেষণ করেছেন। বছর ঘুরতে না ঘুরতে চলে এল ‘দ্য কেরালা স্টোরি’, খানিকটা যেন একই ঘটনার পুনরাবৃতি হচ্ছে। তবে মুক্তি পাওয়ার পরই এই ছবি হারিয়ে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইল্স’কে। তা-ও আবার প্রথম দিনের বক্স অফিস আয়ের নিরিখে।
-জ/অ