উত্তর কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১২:০৫ পিএম

উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (৬ মে) মার্কিন সেনা ঘাঁটির কাছে প্রশিক্ষণ চলাকালীন বিমানটি দুর্ঘটনায় পতিত হয় বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী।

স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটির পাশে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় ওসান বিমানঘাঁটির অবস্থান। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৬৪ কিলোমিটার দূরের এ ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ।

মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওসান বিমানঘাঁটিতে এফ-১৬ যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল।

হঠাৎ সেটি ঘাঁটির পাশের একটি কৃষিজমিতে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হবে।

তবে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের এ ঘটনায় কেউ নিহত হননি। পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হয়ে আসতে পেরেছেন। তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসামরিক কেউ হতাহত হননি।

দক্ষিণ কোরিয়ার গেয়োনগি প্রদেশের গর্ভনর কিম দং-ইওন টুইটে জানান, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পরপর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। তারা যুদ্ধবিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft