নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ, নিহত বেড়ে ৫
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১০:১০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ গোলাম রাব্বানী (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে।

শুক্রবার (৫ মে) রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। রাতে গোলাম রাব্বানী নামে আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আগে এ ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল। ছয় জনের মধ্যে এ পর্যন্ত পাঁচ জন মারা গেছেন।

তিনি আরও বলেন, গোলাম রাব্বানীর বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম থানা এলাকায়। তিনি ওই এলাকার ওলিয়ার রহমানের ছেলে।

গত বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ইব্রাহিম (৩৫) নামে একজন চিকিৎসাধীন আছেন।


-জ/অ





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft