প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৮:২৮ পিএম আপডেট: ০৫.০৫.২০২৩ ৮:৩৪ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বে জরুরি অবস্থা জারির আদেশ তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসি।
বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ তিন বছর পর বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়ে জারি করা জরুরি অবস্থা তুলে নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২১ সালে প্রতি সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১ লাখ মানুষ মারা যেত। সে হার ২৪ এপ্রিল ৩ হাজার ৫০০ জনে নেমে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ৭০ লাখ মানুষ মারা গেছে। তবে তিনি এও স্বীকার করেন, করোনা মহামারিতে প্রকৃতপক্ষে বিশ্বে দুই কোটি মানুষের মৃত্যু হয়েছে।
জ/আ