শেরপুরে ধান কাটতে গিয়ে কৃষক খুন
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৫:৪৭ পিএম

শেরপুরের নকলা উপজেলার চরবশন্তীতে আলী হোসেন (৫০) নামে এক কৃষক বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে খুন হয়েছেন। শুক্রবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটেছে।নিহত আলী হোসেন নকলা উপজেলার চরবশন্তী গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নকলার চরবসন্তী গ্রামের সেলিম মিয়ার জমি নিয়ে পাশ্ববর্তী ইদ্রিস আলী ও শওকত হোসেনদের সাথে বিরোধ চলছিলো। এ জমিতে চাষ করে বর্গাচাষী আলী হোসেন। ৫ মে সকালে ধান কাটতে যায় আলী হোসেন। ধান কাটতে বাধা দেয় ইদ্রিস আলী ও শওকত হোসেন গং। 

এ নিয়ে দু পক্ষের সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে বর্গাচাষী আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।’ মামলা দায়রের প্রস্তুতি চলছে বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান।’ 

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সাইদুর রহমান বলেন, জানার পর ঘটনাস্থলে পরির্দশন করে উভয় পক্ষের আহতদের উদ্ধার ও চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি। আলী হোসেন নামে কৃষক হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। খোঁজ খবর নিচ্ছি, স্বল্প সময়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।’

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft