ভূমিকম্পে কাঁপল জাপান
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৪:৪৭ পিএম

জাপানে ইশিকাওয়া প্রিফেকচারে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (৫ মে) দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল জাপান সাগরের তীরবর্তী নোটো উপদ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারের দক্ষিণ প্রান্তে। যা জাপানের রাজধানী টোকিও থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪ দশমিক ৩ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়েছে। 

সূত্র: রয়টার্স, জাপান টাইমস।


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft