'প্রধানমন্ত্রীকে সন্মান জানিয়ে ২৪ হাজার কোটি টাকা অনুদান দিয়েছে বিশ্বব্যাংক'
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৩:১৬ পিএম আপডেট: ০৫.০৫.২০২৩ ৩:৪২ পিএম

প্রধানমন্ত্র শেখ হাসিনাকে সন্মান জানিয়ে এই প্রথম বাংলাদেশকে সর্বোচ্চ অনুদান দিয়েছে বিশ্ব ব্যাংক। তাকে সন্মানের আসনে অধিষ্ঠিত করে এককভাবে এই প্রথম ২.৪ মিলিয়ন মার্কিন ডলার বা ২৪ হাজার কোটি টাকা অনুদান দিয়েছে। এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

শুক্রবার (৫ মে) সকালে মাদারীপুরের কালকিনির উত্তর রমজানপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় দুইটি প্রকল্প উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সরকারের বিচক্ষনাতার কারণে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। 

তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করারও আহবান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, উপজেলা সহকারী কমিশন (ভূমি) কায়েসুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রধানমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft