হানির হাতে হাত রাখা থেকেই শুরু প্রেমের গুঞ্জন! মুখ খুললেন নুসরাত
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ২:৫৩ পিএম

বলিউডে নতুন প্রেমের গুঞ্জন। শুধু গুঞ্জনই নয়, সেই প্রেমের ইস্তেহারও দেখা গিয়েছে সম্প্রতি। মায়ানগরীতে এক ফ্রেমে ধরা দিয়েছেন বলিউড র‌্যাপার হানি সিংহ ও অভিনেত্রী নুসরাত ভারুচা। 

কয়েক সপ্তাহ আগেই একটি নাইট ক্লাব থেকে হাতে হাত রেখে বেরোতে দেখা যায় চর্চিত যুগলকে। তখন থেকেই নেটাগরিকদের মনে সবার একটাই প্রশ্ন, ‘‘এঁরা দু’জন আবার কবে থেকে প্রেম করা শুরু করলেন?’’ এ বার এই প্রশ্নের উত্তর দিলেন নুসরাত নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাতকে হানি সিংহের সঙ্গে তাঁর প্রেমের বিষয়ে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, ‘‘বাহ্! আমার জীবনেও তা হলে শেষ পর্যন্ত প্রেম নিয়ে একটা রটনা শুনতে পাওয়া গেল। এটাই কিন্তু প্রেম নিয়ে আমার জীবনের প্রথম রটনা!’’ নুসরতের গলায় মজার সুর। 

তিনি আরও বলেন, ‘‘আমি এত দিন কোথাও নিজের ব্যাপারে কোনও রটনা শুনিনি। এটা যখন শুনতে পেলাম, তখন মনে হল, এ বার থেকে র‌্যাপিড ফায়ারে উত্তর দেওয়ার একটা ভাল বিষয় পেয়েছি।’’ ভারতীয় র‌্যাপ তারকার সঙ্গে প্রেমের জল্পনা হালকা চালে উড়িয়ে দিলেও তা সত্যি কি না, সে বিষয়ে কিন্তু মুখ খোলেননি নুসরাত।

মাস খানেক আগে পর্যন্তও টিনা থাড়ানির প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন বলিউডের বিতর্কিত ও জনপ্রিয় র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিংহ। প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মডেল ও অভিনেত্রী টিনার সঙ্গে নাম জড়িয়েছে হানির। গত বছরের শেষের দিকে টিনার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ধরা দিয়েছিলেন হানি। সামাজিকমাধ্যমে পোস্ট করেছিলেন ছবিও। এক অনুষ্ঠানের একে অপরের সঙ্গে হাত ধরে ঘুরতেও দেখা যায় হানি ও টিনাকে। তবে টিনা এখন অতীত। 

এ বার নুসরাতের হাত ধরে নাইট ক্লাব থেকে বেরোতে দেখা গেল দেশের জনপ্রিয় র‌্যাপারকে। অন্য দিকে, চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ‘ড্রিম গার্ল ২’। ‘ড্রিম গার্ল’ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করেছিলেন নুসরাত ভারুচা। প্রথম ছবির সাফল্য সত্ত্বেও দ্বিতীয় ছবিতে ডাক পাননি অভিনেত্রী। তা নিয়ে সাম্প্রতিক সাক্ষাৎকারে অসন্তোষও প্রকাশ করেন নুসরাত।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft