বন্ধ হয়ে যাচ্ছে বার্সা টিভির সম্প্রচার
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৩:৩৯ পিএম

চলতি মৌসুম শেষেই চালু হওয়ার ২৪ বছর পর বন্ধ করে দেয়া হবে টেলিভিশিন চ্যানেল বার্সা টিভির সম্প্রচার। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার খরচ বাঁচানোর নীতির কারণেই বন্ধ হচ্ছে টিভিটির সম্প্রচার। খেলোয়াড়দের প্রতি বিনিয়োগ করতে টাকা সঞ্চয় করতে চাইছে ক্লাবটি। তবে আনুষ্ঠানিকভাবে এর কোনো কারণ ব্যাখ্যা করেনি বার্সেলোনা।

চ্যানেলটি পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা টেলিফোনিকার সঙ্গে চলতি বছরের জুনের শেষে চুক্তি শেষ হলে উপস্থাপক, সাংবাদিক এবং ক্যামেরা অপারেটরসহ ১২০ জনেরও বেশি কর্মচারী তাদের চাকরি হারাবেন।

কাতালান এই ক্লাবটির কাছে বার্সা স্টুডিওর ৫১ শতাংশের মালিকানা রয়েছে। যা এর আগে ডকুমেন্টারি তৈরি করেছে। গত গ্রীষ্মে স্টুডিওটির ৪৯ শতাংশ দুই বিনিয়োগকারীর কাছে বিক্রি করেছিল ক্লাবটি। যেখান থেকে আয় হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। এই টাকায় কেনা হয়েছে রবার্তো লেভানডোভস্কি, রাফিনহা ও জুলেস কুন্দের মতো খেলোয়াড়কে।

এ বছর দলবদলের বাজারে নিজেদের সচল করতে চাইছে বার্সেলোনা। লা লিগার খরচের সীমা মেনে চলতে এজন্য ক্লাবটিকে ২০০ মিলিয়ন ইউরোর মতো সাশ্রয় করতে হবে। সেটি হতে পারে কাটব্যাক কিংবা খেলোয়াড় দলবদলের মাধ্যমে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft