আখাউড়ায় কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ২:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ইংরেজি সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া। বিদ্যালয়ের শিক্ষক কাজী তাইম ভূঁইয়ার সঞ্চালনায় ও কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের সাবেক সভাপতি, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, টনকী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ কামাল ভূইয়া। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান মনির, মোঃ ফরিদ উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ফজলুল হক চৌধুরী, মোঃ আবু হাসান ভূঁইয়া, সমাজসেবক মোহাম্মদ জসিম ভূঁইয়া, মোঃ নোয়াব সরকার, সানাউল্লাহ মোল্লা, বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাবু সুষেন চন্দ্র সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ মামুন ভূঞা, ডাঃ হুমায়ুন কবির সহ অন্যরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী হুমায়ুন চৌধুরী, কর্মমঠ বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মানিক ভূইয়া, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান ভূঁইয়া, হুমায়ুন মোল্লা, শ্রী শংকর সরকার, সমাজসেবক মোহাম্মদ রফি সরকার, মোহাম্মদ ইদ্রিস সরকার, মোঃ আনু ভুঁইয়া সহ আরো অনেকে। 

আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন-বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ওসমান গনি সাহেব। মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া জানান, বিদ্যালয়টি ১৯৮২ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে অদ্যবধি এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের মতো চলতি বছরেও এসএসসি পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জানা গেছে চলতি বছরে বিদ্যালয়টি থেকে ৯২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আখাউড়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft