অবসর ভাতার টাকায় হজ করতে যাচ্ছেন ৯২২ শিক্ষক
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ২:১০ পিএম আপডেট: ২৮.০৪.২০২৩ ২:২০ পিএম

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত ৯২২ জন শিক্ষকের হজের টাকা দিয়েছে। 

এরমধ্যে ৪৬৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধার ৩২ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা ছাড় করেছে অবসর বোর্ড। এছাড়াও ৪৫৫ জন শিক্ষককে ৩৯ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৯০১ টাকা প্রদান করেছে কল্যাণ ট্রাস্ট। মোট ৭১ কোটি টাকা ছাড় করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট এ তথ্য নিশ্চিত করে এসব তথ্য জানিয়েছে।

অবসর সুবিধা বোর্ডের ব্যাপক আর্থিক সংকট রয়েছে। এর মধ্যেও প্রতি বছরের মতো এ বছরে এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হজের আবেদন গ্রহণ করা হয়। আবেদন যাচাই-বাছাই ও নিরীক্ষা করে ৯২২ জনের আবেদন মঞ্জুর করেছে। মঙ্গলবার ওই শিক্ষক-কর্মচারীদের টাকা দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু এ বিষয়ে বলেন, মানুষ শেষ জীবনে এসে হজে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাদের সারা জীবনের সঞ্চিত কল্যাণ ও অবসর বোর্ডের টাকা দিয়ে হজ করতে চান। দেরি হলে অনেকেই হজে যাওয়ার শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেলেন। এসব বিবেচনায় নিয়ে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ এসব শিক্ষকের জন্য বিশেষ ব্যবস্থায় কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করে থাকে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft