ইন্দোনেশিয়ায় ফেরি ডুবি, নিহত ১১
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১:৫৫ পিএম আপডেট: ২৮.০৪.২০২৩ ১:৫৬ পিএম

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি ফেরি ডুবে অন্তত ১১ জন নিহত হয়েছে। এতে একজন নিখোঁজ রয়েছেন।

দেশটির উদ্ধার সংস্থার কর্মকর্তারা জানান, শুক্রবার (২৮ এপ্রিল) দুর্ঘটনার শিকার হওয়া ওই ফেরিতে ৭৪ জনের মতো যাত্রী ছিল। খবর ব্যাংকক টাইমসের।

সুমাত্রা দ্বীপ থেকে সেটি প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল। ফেরিটি যাত্রার প্রায় ৩০ মিনিট পর কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা।

নিখোঁজ ব্যক্তির উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ চলছে বলেও জানান ওই কর্মকর্তারা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft