ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত বেড়ে ১২ জনে
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১২:৫১ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন স্থানে শুক্রবার ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে এবং আহত হয়েছেন আরও ১৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেনকো। খবর রয়টার্স, সিএনএনের
 
দিনিপ্রো শহরের মেয়র বরিস ফিলাটয় এক টেলিগ্রামবার্তায় জানিয়েছেন, রুশ হামলায় তার শহরে এক নারী ও তার তিন বছর বয়সি ছেলে নিহত হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের ওমান শহরের সেনা কমান্ডার ইহর তাবুরেটস বলেছেন, শহরের মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ এপ্রিল) ভোর থেকে কিয়েভ ও আশপাশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে থাকে।

তবে রাজধানী কিয়েভের কোন কোন স্থানে বিমান হামলা হয়েছে এবং এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft