পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৭:১০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকেল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বহলাবাড়ি ঘাট ও সাত্তার মোড় ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবুল হায়াত। 

তিনি বলেন, উপজেলায় সরকার ঘোষিত কোন বৈধ বালু মহল নেই। ফলে জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন সব সময় অবৈধ বালু মহলের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। 

পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাহবে। 

অভিযানে আরও উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft