বকশীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৫:২৫ পিএম

জামালপুরের বকশীগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আবুল হাসেম দুলাল(৫০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায়  দুই পক্ষের কমপক্ষে  ১০ আহত হয়েছে। 

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে বুধবার (২৬ এপ্রিল) ছাগল নিয়ে একটি ঘটনায় দুই পক্ষের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। 

ওই ঘটনাকে জের ধরে  ২৭ এপ্রিল সকাল ১১দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। উভয় পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়ে মারা টেটাবিদ্ধ হয়ে আবুল হাসেম দুলাল(৫০) নামে ১ জনের মৃত্যু হয়।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জামালপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft