প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৪:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শত বছরের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা, বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান কবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মিজানুর রহমান।
সহকারী শিক্ষক আলী আকবর মাস্টার ও হাজেরা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান কানন, অধ্যক্ষ ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খন্দকার, অধ্যাপক মাহাবুবুল আলম, প্রধান শিক্ষক আল আমিন খান, প্যানেল চেয়ারম্যান আবু নছর, সমাজ সেবক মোরশেদ মিয়া, এরশাদ মাস্টার, ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন আহম্মেদ, শাহিন আহম্মেদ, মিজানুর রহমান, মোখলেছুর রহমান ও ইভা আক্তার প্রমুখ।
এসময় সকল বক্তারা ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া, সহ যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন এবং তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
আলোচনা শেষে দেশ, জাতির কল্যাণ ও আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের উত্তোরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে মিলাদ শেষে মোনাজাত করা হয়।
জ/আ