
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলা সদরে বহুল কাঙ্ক্ষিত উপজেলা আ'লীগের নিজস্ব জায়গায় নিজ অর্থায়নে পাঁচ তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে বলে জানান উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
জানা যায়, ভবনটি নির্মাণে প্রায় ১ কোটি ৬০ লক্ষ্য টাকা বরাদ্দ নির্ধারণ করে দলীয় তহবিল ও সংসদ সদস্য শিবলী সাদিক এমপির সার্বিক সহযোগিতায় দ্রুত ভবনটির নির্মাণ কাজ চলছে।
চলতি মাসের (২ এপ্রিল) নান্দনিক এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হিলি বন্দরের চারমাথা মোড় থেকে দক্ষিণ দিকে হিলি পোর্ট সংলগ্ন মেইন সড়কের পূর্ব পার্শ্বে নান্দনিক ডিজাইনের হাকিমপুর হিলি উপজেলা আ'লীগের দলীয় ভবনটির নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এসে উপরোক্ত কথা বলেন উপজেলা আ'লীগের সভাপতি হারুন।
বহুতল ভবনের নির্মাণ কাজের সরদার (রাজমিস্ত্রী) হারুন অর রশিদ বলেন, উপজেলা আ'লীগের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে ভবনের নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে।
চলতি মাসে উদ্বোধন হলেও অল্প সময়ের মধ্যে খুঁটি (থোম্বা ঢালায়, গ্রেডবিম ঢালাই কাজ শেষ হয়েছে। প্রতিদিন ১০-১৫ জন শ্রমিক মনোযোগ সহকারে এই ভবন নির্মাণের কাজ করছে। আগামীতে শ্রমিক আরও বাড়বে। খুব অল্প সময়ের মধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ বলে আশা করেন তিনি।
ভবনের নির্মাণ কাজ তদারকি করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর ও মৎস্যজীবীলীগ সাধারণ সম্পাদক জসিমুর রহমান(ডিটু)।
ডিটু বলেন, আমি ছাত্রলীগ রাজনীতি থেকে এখানে এসেছি। আমাদের এলাকায় আ'লীগের দলীয় অফিস বহুকাঙ্ক্ষিত একটি পাওয়া। আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে। তবে যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে তাতে করে খুব অল্প সময়ের মধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি।
উপজেল আ'লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন জনান, ১কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দের হাকিমপুর (হিলি) উপজেলা আ'লীগের অফিস হবে নান্দনিক বহুতল ভবন। এখানে উপজেলা আ'লীগের অফিস, হলরুম ও সকল সহযোগী সংগঠনের অফিস রুম আলাদা থাকবে। নিজস্ব জায়গায় নিজ অর্থায়নে বহুতল ভবনের দলীয় কার্যালয় নির্মাণ হওয়া হাকিমপুর (হিলি) উপজেলা আ'লীগের অনেক দিনের কাঙ্ক্ষিত পাওয়া। দীর্ঘ দিন থেকে আমাদের দলীয় কার্যালয় নেই। তাই এই ভবনের কাজ দ্রুতগতিতে চলছে।
তিনি জানান, এখানে রাজনীতি চর্চার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে। জ্ঞান চর্চা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠবে এবং তৃণমূল থেকে আ'লীগের নেতৃত্ব গড়ে ওঠবে। তৃণ মূলের খেটে খাওয়া সাধারণ মানুষ যাদের ভোট ও সমর্থনে আ'লীগ আজ এ পর্যন্ত এসেছে তাদেরকে মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।