নুরের বিরুদ্ধে ইলিয়াসের মামলা আমলে নেননি আদালত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ২:০৮ পিএম

আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে ফেসবুক লাইভে এসে বিরূপ মন্তব্য করার ঘটনায় সংগীতশিল্পী ইলিয়াস হোসেনের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকার হায়াতের আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় এ আদেশ দেন। এদিন এ মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। 

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

এর আগে, ২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft