তথ্যমন্ত্রী: খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৪:০৯ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন।

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, ‘আপনারা কি জানেন খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন? তার বাবা সাক্ষাৎকার দিয়ে এ কথা বলেছিলেন। তখনকার সাপ্তাহিক পত্রিকা নিপুনে তার বাবা একটি সাক্ষাৎকার দিয়ে এমন তথ্য দিয়েছিলেন।’

তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, ২০-২৫ বছর আগের দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার মেয়ে খুব সাজগোজ করতেন। তার (খালেদা জিয়া) চিত্রনায়িকা হওয়ারও ইচ্ছা ছিল।

শাহজাহান চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হতো সাপ্তাহিক নিপুন। মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, সদস্য এসডি রুবেল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস প্রমুখ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft