নবীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩:৫৬ পিএম আপডেট: ২৬.০৪.২০২৩ ১০:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ লাউর ফতেহপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক মিলাদ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিদ্যালয়ের প্রাঙ্গণে এই আলোচনা সভা, বার্ষিক মিলাদ ও বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়। এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু মানিক চক্রবতি ও জাহানূর বেগমকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাবিবুর রহমান রিপনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফারুক আহম্মেদ। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক শাহ জাহান কবির, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খন্দকার, ডা মোঃ ইদ্রিস, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু, সমাজ সেবক হাজী নুরুল ইসলাম, কামাল খন্দকার ও ইদ্রীস আলী, সাবেক ছাত্রনেতা ইমদাদ হোসেন মাহমুদ, ইউপি সদস্য বাছির মিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাহাবুবুল আলম, মতিউর রহমান, হারুন মিয়া ও নিলুফা ইয়াছমিন প্রমুখ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খান। 

আলোচনা শেষে আসন্ন এসএস.মসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের উত্তোরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে মিলাদ শেষে মোনাজাত করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft