চুলা জ্বালানোর আগে রান্না ঘরের জানালা ১৫ মিনিট খুলে রাখার আহ্বান তিতাসের
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩:২৫ পিএম

চুলা জ্বালানোর আগে রান্না ঘরের দরজা-জানালা ১৫ মিনিট খুলে রেখে অপেক্ষা করার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস। বুধবার (২৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রান্না ঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন।

এছাড়া যেকোনো প্রয়োজনে তিতাসের হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়।

গত সোমবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর মগবাজার, রামপুরা, দিলু রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, হাজারীবাগ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। এতে আতঙ্কিত ছড়িয়ে পড়ে। বিষয়টি জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

পরে এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় গন্ধ বাইরে আসছে। পরে ওই দিন ভোরে তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম কাজ করে এ সমস্যার সমাধান করে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft