শার্শা সীমান্ত থেকে অস্ত্র সহ দুইজন আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ২:৫৬ পিএম

যশোরের শার্শা সীমান্ত থেকে ৩টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই চরমপন্থীকে আটক করেছে ডিবি পুলিশ। 

বুধবার ভোর রাতে শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-ধান্যখোলা দক্ষিণপাড়ার আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলাম (৪০) ও ধান্যখোলা উত্তরপাড়ার মৃত আব্দূল মান্নানের ছেলে আতিয়ার রহমান (৩০)।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলা এবং খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি শ্রেণী শত্রু ক্ষতমের নামে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কাযক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকান্ড সংঘটন করে। তদন্তকালে তাদের অস্ত্র সরবরাহকারীদের তথ্য পাওয়া যায়। 

এরপর বুধবার ভোর ৪টার দিকে শার্শা উপজেলার ধানাখোলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মহিদুল ইসলাম ও আতিয়ার রহমানকে আটক করা হয়। পরে মহিদুলের  বসতঘর থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি  উদ্ধার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানায়, চরমপিন্থ সংগঠন 'নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির নেতা দিপংকর ভারতে থাকেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার আন্দা গ্রামের বাসিন্দা। তিনি বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্রগুলো সরবরাহ করেন। 

চরমপন্থি সংগঠনের সদস্যরা এ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যা করে। এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শার্শা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft