মোটা-গায়ের রং কালো, সালমানের বোনকে নিয়ে কটাক্ষ, মুখ খুললেন স্বামী
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১২:২২ পিএম

সালমান খানের বোন অর্পিতা খান অভিনয়ের ধারেকাছে নেই। তবু বলিউডের অন্দরে অর্পিতার প্রভাব কম নয়। প্রতি বছর অর্পিতার বাড়ির ইদের অনুষ্ঠানে বলি তারকাদের আনোগোনা তারই প্রমাণ। তবু রেহাই নেই অর্পিতার। 

কারণটা অর্পিতার চেহারার গড়ন ও গায়ের রং। প্রতিনিয়ত কটাক্ষ শুনতে হয় তাঁকে। ২০১৪ সালে অভিনেতা ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাতি আয়ুষ শর্মার সঙ্গে বিয়ে হয় তাঁর। এক ছেলে ও এক মেয়ে রয়েছে অর্পিতা ও আয়ুষের। আহিল ও আয়াত। গায়ের রঙের বিচারে আয়ুষ ফর্সা। সেখানে অর্পিতাকে চাপা গায়ের রং নিয়ে প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়তে হয়েছে। এ বার গর্জে উঠলেন অর্পিতার স্বামী আয়ুষ।

ক্ষোভ প্রকাশ করে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সামাজিকমাধ্যম খুললে দেখি আমার স্ত্রীকে নিয়ে সমালোচনা চলছে। সেলিব্রিটি মানে যেন মোটা হওয়া নিষেধ। তারকা বলেই যেন ওকে নির্দিষ্ট পোশাক পরতে হবে। ও কালো আর তাই যত বারই ওর ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়, ঠিক তত বারই ওকে মনে করিয়ে দেওয়া হয় যে ও কালো। এখন আর কেউ মনের সৌন্দর্য দেখে না। কেউ জানতেও চায় না মানুষ হিসেবে সে কতটা সুন্দর। বাইরে থেকে কে কতটা সুন্দর, সেটাই এখন আলোচনার বিষয় হয়ে গিয়েছে।”

পরিবারে সবাই তারকা, বাবা-ভাই সকলেই। তবু ক্যামেরার সামনে কখনও দেখা যায়নি তাঁকে। পরবর্তী কালে কি কখনও সম্ভবনা রয়েছে? আয়ুষ জানান, অর্পিতার কোনও দিনই ক্যামেরার সামনে আসার কোনও ইচ্ছে নেই। তিনি নিজের মর্জি মতো জীবনটা উপভোগ করতে চান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft