উখিয়া সীমান্তে দেশের সবচেয়ে বড় আইসের চালান জব্দ
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১১:৩২ এএম

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। ইয়াবা কারবারি বুজরুখ ও তার দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়া সীমান্তের বালুখালী সাইক্লোন শেল্টার এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বিজিবির অভিযানে কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবা কারবারি বুজরুখ ও তার দুই সহযোগী আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কক্সবাজার ব্যাটালিয়ন সদরে দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান বিজিবির অধিনায়ক।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft