চট্টগ্রাম-৮ উপনির্বাচন, অস্ত্র প্রদর্শন ও বহন নিষিদ্ধ
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১১:২১ এএম

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে অস্ত্রের লাইসেন্সধারীরা ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা করতে পারবেন না। 

গতকাল (মঙ্গলবার ২৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৭ এপ্রিল একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকায় শূন্য আসনে নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ বিভাগের রাজনৈতিক শাখা-৬ এর জারি করা পরিপত্রের অনুচ্ছেদ নং-১৫ এর নির্দেশনা অনুযায়ী বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত দ্যা আর্মস অ্যাক্ট, ১৮৭৮ এর ধারা ১৭(ক)(১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নোক্ত আদেশ জারি করল- 

'২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারী কর্তৃক আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।'

এ আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে দ্যা আর্মস অ্যাক্ট, ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft