সয়াবিনের দাম আরও কমেছে
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৭:১৬ পিএম

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর আরও  কমেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এদিন সিবিওটিতে সয়াবিনের দাম কমেছে হাফ সেন্ট। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৪ ডলার ৩৫ সেন্টে। আগের সপ্তাহে যা ছিল ১৪ ডলার ৬৩ সেন্ট।

গত সপ্তাহে কম্মোডিটিজ রিসার্চ ফার্ম হাইটাওয়ার এক রিপোর্টে জানিয়েছিল, বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ব্রাজিলে এবার রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপন্ন হয়েছে। বিশ্ববাজারে সরবরাহও বাড়িয়েছে দেশটি।

এতে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি কমলেও উৎকণ্ঠা বাড়েনি। ফলে তেলবীজটির দরপতন ঘটেছে।

ইউএস কৃষি বিভাগ জানিয়েছে, ওই সপ্তাহে মোট ১ লাখ ৩ হাজার টন সয়াবিন রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। পূর্বাভাসের চেয়ে যা বেশ কম।

অবশ্য গত মার্চে মার্কিন মুলুক থেকে চীনের সয়াবিন আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। তবে তা প্রত্যাশার তুলনায় কম।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সয়াবিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft