হৃদরোগে আক্রান্ত কি না বুঝে নিন হাতের এই লক্ষণগুলোয়!
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ২:০৪ পিএম

ক্রমশ বেড়েই চলেছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অস্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত মানসিক চাপ, বাইরের খাবার খাওয়ার প্রতি প্রবণতা— এমন কিছু কারণে একটা বয়সের পর থাবা বসাচ্ছে হার্টের রোগ।

উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস থাকলে এই বিষয়ে আরও বেশি করে সতর্ক হতে হবে। সেই সঙ্গে হৃদরোগের লক্ষণগুলো সম্পর্কেও জানতে হবে। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়ার মতো লক্ষণগুলো ছাড়াও হৃদরোগের কিছু লক্ষণ ফুটে ওঠে হাতেও।

* আঙুলের ডগা ফুলে যাওয়া

আঙুলের ডগা ফুলে যাওয়াও হৃদরোগের লক্ষণ হতে পারে। ফুলে যাওয়া ছাড়াও হৃদরোগের সমস্যা থাকলে নখের বৃদ্ধিও হ্রাস পায়। তবে সব আঙুলে নয়। তর্জনী ও বুড়ো আঙুলেই মূলত হৃদ‌যন্ত্র জনিত এই সমস্যার লক্ষণগুলো প্রকাশ পায়।

* হাতের তালু বিবর্ণ হয়ে যাওয়া

হাতের তালু লাল, বাদামি বা বিবর্ণ হয়ে যাওয়াও হার্টের সমস্যার লক্ষণ। হৃদযন্ত্র এবং তার পার্শ্ববর্তী রক্তনালিতে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এমন হতে পারে। এমন লক্ষণ দেখা দিলে অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

* নখের নিচে হালকা রেখা দেখা দিলে

লক্ষ করলে দেখা যাবে অনেক সময় নখের নিচে লাল বা বেগুনি রঙের হালকা সূক্ষ্ম একটি রেখা থাকে। চিকিৎসা পরিভাষায় যা সাপ্লিমেন্টার হেমারোজিং নামে পরিচিত। এই লক্ষণটি হৃদ্‌রোগের অন্যতম লক্ষণ। নখের নিচে এমন রেখা এবং সেই সঙ্গে মাঝে মাঝে জ্বর বা অনিয়মিত হৃদ্স্পন্দনের মতো সমস্যা থাকলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


-জ/তা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft